রিসেট

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এ ফাদার্স ডায়েরি’র প্রিমিয়ার

প্রকাশিত: ২৫ ডিসেম্বর (শনিবার), ২০২১ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড সেকশন’- বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান পরিচালক গোলাম মোস্তফার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এ ফাদার্স ডায়েরি’র। ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্রের সঙ্গে নতুন বছরের ১৫-২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতা করবে ‘এ ফাদার্স ডায়েরি’। ‘এ ফাদার্স ডায়েরি’ মুক্তির ২ মাসের মধ্যেই আমেরিকা ও ভারতে ক্রাউনউড, কলকাতা কাল্ট, টগোর, ড্রুক, গ্যাংটক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন আর্থ ফিল্ম অ্যাওয়ার্ড এবং অ্যাফ্রোডাইট ফিল্ম অ্যাওয়ার্ডসহ ৭টি সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। এ ছবির গল্পটি আমাদের বর্তমান সমাজের ক্রমবর্ধমান সমস্যাগুলোর উপর ভিত্তি করে তৈরি। কানাডিয়ান বানজাই মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে শুটিং করা হয়েছে।
কাস্টিং ডিরেক্টর ইমন শাই এবং জোনাথন র‌্যাবসন প্রতিটি চরিত্রের জন্য অভিনেতা এবং অভিনেত্রীদের সুদক্ষভাবে বাছাই করেছেন। এ ছবিতে বাংলা চরিত্রে অভিনয়কারী অভিনেতারা বিভিন্ন সংস্কৃতি এবং পটভূমি থেকে এসেছেন। অভিনয় করেছেন আফরোজ খান (হাসান), দীপা খন্দকার (মা), নিধী ধারা (দিনা) এবং মুস্তাকিম মাহিন (তরুণ হাসান)। ছবিটি খুব দ্রুতই ডিজিটাল প্ল্যাটফরমে মুক্তি দেয়া হবে বলেও জানা গেছে।