রিসেট

সাবিলার ‘সুগার ফ্রি’

প্রকাশিত: ২০ নভেম্বর (শনিবার), ২০২১ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
তারকারা এখন ওয়েব প্ল্যাটফরমের দিকে ঝুঁকছেন। ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সাবিলা নূরও এই মাধ্যমে ভরসা রেখেছেন। ‘সুগার ফ্রি’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। সিরিজটি দেশের একটি ওটিটি প্ল্যাটফরমে সাবস্ক্রিপশন ফি ছাড়াই দেখতে পারবেন বিশ্বের সকল দর্শক। আর বি প্রীতম পরিচালিত ৪ পর্বের মিনি সিরিজটি ১৮ই নভেম্বর থেকে দেখা যাচ্ছে। নির্মাতা রেদওয়ান রনির প্রযোজনায় এতে সাবিলা নূর ছাড়াও অভিনয় করেছেন তামিম মৃধা, মোস্তাফিজ নূর ইমরান, তাপস কুমার মৃধা, মনির খান শিমুলসহ অনেকে।