রিসেট

চরফ্যাশনে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে দণ্ড

প্রকাশিত: ১৬ অক্টোবর (শনিবার), ২০২১ Archive 2018Source: চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলা চরফ্যাশনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৬ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ৬টায় উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এ সময় ২টি ট্রলার জব্দ করাসহ ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চরফ্যাশন আয়শাবাগ আ. মান্নানের ছেলে রিপন (২৮), একই গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে মো. ইউসুফ (২৮), লতিফ এর ছেলে  ইউনুস (২০), জাহাঙ্গীরের ছেলে নাজিম (২০), চরফ্যাশন চর মাদ্রাজের আ. রবের ছেলে রুবেল (২২), জাহাঙ্গীরের ছেলে জামাল (২৫)। অভিযানে আরও উপস্থিত ছিলেন,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমানসহ চরফ্যাশন থানা পুলিশ।