রিসেট

গৌরীপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিত: ১০ অক্টোবর (রবিবার), ২০২১ Archive 2018Source: তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার গৌরীপুর থানায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।
জানা গেছে, বাদীর স্ত্রী’র বড় ভাই বারহাট্টা থানার ডেনুরা চাপারকোনা গ্রামের মো. আলহাব মিয়ার পুত্র মো. আল আমিন ৮-৯ বছর ধরে ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় বাসা ভাড়া করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। উক্ত ভাড়া বাসায় আল আমিনের স্ত্রী না থাকায় তার বোন (১৫) কে রান্না করে দেয়ার জন্য নিয়ে যায়। সেই বাসায় যাওয়ার পর তাকে ধর্ষণ করে। এ ঘটনার সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সে পার্শ্ববর্তী উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার ভাই আরও জানায়, মেয়েটি বর্তমানে ৯ মাসের গর্ভবতী। মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।