রিসেট

মসজিদের মধ্যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ৩০ তালেবান

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২১ Archive 2018Source: মানবজমিন ডেস্ক
মসজিদে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৩০ তালেবান সদস্য। সেখানে তারা বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছিলো বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৬ বিদেশি সন্ত্রাসীও রয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর দিয়েছে আরব নিউজ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় এক মসজিদে বোমা তৈরির প্রশিক্ষণ দেয়ার সময় বিস্ফোরণে ৩০ তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। এরমধ্যে ৬ বিদেশি তালেবানও ছিল যারা মাইন তৈরিতে দক্ষ। মাইন বানানো শিখতে সেখানে অনেক তালেবান সদস্যকে জড়ো করা হয়েছিল।
দেশটির রাজধানী কাবুল থেকে ৪৫০ কিলোমিটার উত্তরের বাল্খ প্রদেশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উজবিকিস্টানের সীমান্ত একদমই কাছাকাছি। হামলার ফলে ঘটনাস্থলে থাকা কোনো তালেবান সদস্যই বাঁচতে পারেনি। এটিকে জঙ্গি গোষ্ঠিটির সাম্প্রতিক সময়ের সবথেকে বড় ক্ষতি বলে আখ্যায়িত করেছে আফগান সরকার। আরব নিউজকে এক আফগান কর্মকর্তা জানান, প্রায়ই তালেবান সদস্যরা বোমা বানানোর প্রশিক্ষণ দিতে গিয়ে ৬ জন বা ১০ জন করে মারা পরে। তবে এবারই প্রথম ৩০ তালেবানের মৃত্যু হলো।