রিসেট

যেভাবে গ্রেপ্তার মহসিন

প্রকাশিত: ১৮ নভেম্বর (বুধবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি
সাকিবের অন্ধ ভক্ত হওয়ার কারণেই গালিগালাজ করেছে সিলেটের মহসিন তালুকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের পূজা উদ্বোধনে যাওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে এ গালিগালাজ করেন। র‌্যাব’র হাতে গ্রেপ্তার হওয়া মহসিন তালুকদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জের দণি সুনামগঞ্জ উপজেলার পূর্ব-পাগলা ইউনিয়নের রনশিগ্রাম থেকে মহসিনকে গ্রেপ্তার করে র‌্যাব। সেখানে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। জালালাবাদ থানার এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে এ মামলা করেন। মামলা দায়েরের আগে থেকেই পলাতক ছিল মহসিন। সোমবার রাতে পুলিশ ও র‌্যাব তার বাড়ি ঘেরাও করে রাখলেও আটক করতে পারেনি। তবে রাতে আটক করা হয় তার স্ত্রীকে। এদিকে- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মহসিনকে আটক করে।
বিকালে র‌্যাব-৯ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন তালুকদার বলেছে- সে ক্রিকেটার সাকিব আল হাসানের অন্ধ ভক্ত। সমপ্রতি সাকিবের ভারতের কালীপূজায় উপসি'ত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেনি। এতে ুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে ধারালো অস্ত্র দেখিয়ে সাকিবকে হত্যার হুমকিসহ নানা মন্তব্য করে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এ রকম ঘটনা ভবিষ্যতে না ঘটানো এবং দেশবাসীর কাছে সাকিবকে মা চাওয়ার জন্য মহসিন এই কাজ করে বলে সংবাদ সম্মেলনে জানান এই র‌্যাব কর্মকর্তা। তিনি জানান- কারো প্ররোচনায় নয়; নিজের ােভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে- এ ঘটনার পেছনে,  কারো ইন্ধন পায়নি র‌্যাব।