রিসেট

কেশবপুরে দুই চাল ব্যবসায়ীর অর্থদণ্ড

প্রকাশিত: ৩০ আগস্ট (রবিবার), ২০২০ Archive 2018Source: কেশবপুর (যশোর) প্রতিনিধ
 কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শহরের দুই চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। জানা গেছে, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্লাস্টিক বস্তা ব্যবহারের অভিযোগে শহরের গমপট্টির চাল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে ৩ হাজার টাকা ও দিলীপ কুমার দাসকে ২ হাজার টাকা জরিমানা করেছেন।