রিসেট

প্রেস ক্লাবে সাংবাদিক রাহাত খানের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ আগস্ট (শনিবার), ২০২০ Archive 2018Source: অনলাইন ডেস্ক
জাতীয় প্রেস ক্লাবে দেশের খ্যাতিমান কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে রাহাত খানের মরদেহ তার সর্বশেষ কর্মস্থল ‘প্রতিদিনের সংবাদ’ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হয়। বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।