রিসেট

পিরোজপুরে বন্ধুর ঘুষিতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ২৭ আগস্ট (বৃহস্পতিবার), ২০২০ Archive 2018Source: পিরোজপুর প্রতিনিধি
 পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে বন্ধুর ঘুষিতে রাজ্জাক মাঝি (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ওই স্কুলছাত্র উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠী গ্রামের নয়ন মাঝির পুত্র ও স্থানীয় রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন জানান, গতকাল সকালে ওই স্কুলছাত্র স্থানীয় বৌদ্ধবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলো। এ সময় খেলা নিয়ে নিজেদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায় রাজ্জাক মাঝির বন্ধু মেহেদি হাসান তাকে একটি ঘুষি দেয়। এতে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল ওই স্কুল ছাত্রের  নিহতের  খবর নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে বন্ধুদের ঘুষিতে সে আহত হয়ে মারা যায়।