রিসেট

নিজ ঘরের খাটের নিচে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ

প্রকাশিত: ২৪ আগস্ট (সোমবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজের ঘরের খাটের নিচ থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- সলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তার (১৪)।
শিফা বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং কামরুল সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদৃযালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
পুলিশ জানিয়েছে, বিকেল থেকে কামরুল ও শিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্তানদের খোজ পেতে
কামাল উদ্দিন এলাকায় মাইকিংও করেন। পুলিশকেও ঘটনাটি জানানো হয়। পরে রাতে নিজ ঘরের দুই রুমের দুই খাটের নিচে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেন এবং কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে- আমরা সেটি তদন্ত করে দেখছি। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।