রিসেট

ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২২ আগস্ট (শনিবার), ২০২০ Archive 2018Source: ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারী চালিত অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. সফিকুল হক (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কলমদারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পরিবার সুত্রে জানাগেছে, শনিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ীতে ব্যাটারী চালিত অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিৎিসক তাকে মৃত ঘোষাণা করেন। কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।