রিসেট

কেশবপুরে এক দড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৪ এপ্রিল (শুক্রবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, যশোর থেকে
যশোরের কেশবপুরে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী   বলছেন,   শুক্রবার   বেলা   ১১টার   দিকে   উপজেলার গোপসেনা   গ্রামের   কৃষি   শ্রমিক   শামীম   (৩০)   ও   তার   স্ত্রী রেনোকা বেগম (২৪) নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা   করেন।   শামীম   ও   রেনোকার   তিন   বছরের   একটি ছেলে সন্তান রয়েছে পরিবারটি খুব  গরিব   ছিল। অভাব-অনটনছিল নিত্যসঙ্গী। অভাব ও দেনার কারণে এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
স্থানীয়   ইউনিয়ন   পরিষদের   চেয়ারম্যান   কাজী   মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, সংসারে অভাব-অনটনের কারণে তারা আত্মহত্যা করেছেন।কেশবপুর   থানার   অফিসার   ইনচার্জ   (ওসি)   মো.   জসিম   উদ্দীন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল   থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর   জেনারেল   হাসপাতালের   মর্গে   প্রেরণ   করেছে।   তবে   এই জোড়া   আত্মহত্যার   কারন   এখনও   পরিস্কার   নয়।   সব কিছু দেখে-শুনে ব্যবস্থা নেওয়া হবে।’