নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালু শেখ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ। গত শুক্রবার সন্ধায় এ ঘটনাটি ঘটেছে। ভিকটিম পেশায় একজন সিএনজি চালক।
শিশুটির পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধায় শিশুটির তার নিজ বাড়ি হতে প্রতিবেশী চাচা কালু শেখের বাড়ীতে যায়। তখন কালু শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে কালু মিয়া তার ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধরে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেওয়া হয়। নরপশু কালু মিয়া শিশুর স্পর্শকাতর স্থানে কামড়িয়ে জখম করাসহ তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি মনোহরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.ইকবাল হাসান অবহিত হলে পরে মনোহরদী থানা পুলিশের সহায়তায় এলাকায় অভিযান চালিয়ে কালু শেখকে তার বাড়ি থেকে আটক করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, কালু শেখ ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
