প্রতিদিন ১৪ হাজার মানুষ তার খাবার গ্রহণ করে। রাবা খান প্রতিটি বাংলাদেশের তরুণ-তরুণীর কাছে পরিচিত নাম। তিনি ভিডিও তৈরির মাধ্যমে নানারকম বিনোদন দিয়ে আসছেন। বিদ্রুপাত্মকভাবে সামাজিক সমস্যাও তুলে ধরছেন। কখনও তাকে গাইতে বা কারো বাচন রপ্ত করতে দেখা গেছে। বিশেষ করে পুরনো টিভি বিজ্ঞাপনে তার ঠোঁট মেলানো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া সমাজের নানা ধরনের চরিত্রগুলো তিনি অনুকরণ করে উপস্থাপন করেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি লেখালেখিতে পাওয়া গেছে তাকে। ‘বান্ধবী’ নামে তার একটি বই প্রকাশিত হয়েছে। এটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বইটি প্রসঙ্গে ফোর্বসে দেওয়া বক্তব্যে রাবা বলেন, ‘আসলে আমি কমেডিয়ান; তাই লেখক হিসেবে আমাকে মেনে নিতে অনেকেরই সমস্যা হয়েছে।’ অথচ বইটি ‘বেস্টসেলার’ খেতাবও পায়। রাবা নিজের মাধ্যমে কাজ করার পাশাপাশি ২০১৮ সালে ইউনিসেফের তরুণ শুভেচ্ছদূত হিসেবেও কাজ করেছেন।
