পাইলটের পাসপোর্ট জটিলতা, রানওয়ে থেকে বিমান ফেরত
প্রকাশিত: ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২০ Archive 2018Source: কূটনৈতিক রিপোর্টার
ওমানের রাজধানী মাস্কাটগামী বাংলাদেশ বিমানের ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটটি রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয়েছে। পাইলটের পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় এখনও ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে অপেক্ষমাণ! তবে ঠিক কি ধরণের জটিলতা হয়েছে এটি তাতক্ষনিকভাবে জানা যায়নি। বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র মানবজমিনকে জানিয়েছে, বিজি-১২১, এয়ারক্রাফট বোয়িং ৭৮৭ ফ্লাইটটি প্রায় ২০০ যাত্রী নিয়ে ৮ নং বোর্ডিং ব্রিজ থেকে যাত্রা শুরু করে নির্ধারিত সময়ে। কিন্তু রানওয়েতে যাওয়ার পর কন্ট্রোল রুমের জরুরি নির্দেশে বিমানটি ফিরে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এটি বোর্ডিং ব্রিজ-২ এ অপেক্ষমাণ ছিলো।