রিসেট

প্রত্যাবাসনে সহযোগিতা কামনা, দাবানলে উদ্বেগ

প্রকাশিত: ৫ জানুয়ারি (রবিবার), ২০২০ Archive 2018Source: কূটনৈতিক রিপোর্টার
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে  ফেরত পাঠাতে অস্ট্রেলিয়া সরকারের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকায় এতদিন দায়িত্ব পালনকারী অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেটের বিদায়ী সাক্ষাতে রোববার মন্ত্রী এ আহ্বান জানান। সেগুনবাগিচায় অনুষ্ঠিত ওই বৈঠকে অস্ট্রেলিয়ায় চলমান দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবানল জীবন, সম্পত্তি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৈঠকে ড. মোমেন বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সরকারের কূটনৈতিক সহযোগিতার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এসময় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা করাসহ, বাংলাদেশে ভিসা অফিস খুলতে ও বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। জবাবে হাই কমিশনার তার সরকারের কাছে বিষয়গুলো পৌঁছাবেন বলে আশ্বাস দিয়ে গেছেন।