রিসেট

স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর স্থগিত

প্রকাশিত: ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
পররাষ্ট্র মন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভারত সফর স্থগিত করা হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শুক্রবার সেখানে যাওয়ার কথা ছিল তার। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, পরবর্তীতে সুবিধাজনক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয় সফর করবেন। সফরে মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের কথা ছিল।
এর আগে দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে বৃহস্পতিবার বিকালেই দিল্লি যাওয়ার কথা ছিল তার।