বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী জেলহাজতে
প্রকাশিত: ৭ ডিসেম্বর (শনিবার), ২০১৯ Archive 2018Source: বরগুনা প্রতিনিধি
বরগুনায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী মো. সেলিম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে তাকে বেতাগী থানা পুলিশ গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বেতাগী থানা সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই গৃহবধূকে ধর্ষণ করে। গৃহবধূর স্বামী বাসায় না থাকায় অভিযুক্ত আইনজীবী ধর্ষণের পরিকল্পনা করেন। এ সময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের সামনে দিয়েই অভিযুক্ত আইনজীবী পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই বেতাগী থানায় গিয়ে গৃহবধূ একটি ধর্ষণের মামলা করেন। এ বিষয়ে বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, উপজেলার কাজিরাবাদ গ্রামের এক গৃহবধূ বৃহস্পতিবার রাতে থানায় এসে আইনজীবী সেলিম হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। শুক্রবার বেলা ১১টার দিকে সেলিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকাল ৩টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।