যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজে নবীনবরণ অনুষ্ঠান
প্রকাশিত: ১ ডিসেম্বর (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, যশোর থেকে
নবীন শিক্ষার্থীদের বরণ ও চারবছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্নদের বিদায় উপলক্ষে যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর ফাদলুল্লাহ উইলমোটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ আব্দুল খালেক, মুসলিম এইড ইউকে হেড কোয়ার্টারের প্রতিনিধি মোশারফ হোসেন, স্টেপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার সোনিয়া আকবর, কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক ড. ইন্দ্রানী ধর ও দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজের রেজিস্ট্রার নূর ইসলাম ও সিনিয়র ইন্সট্রাক্টর শায়লা আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মুসলিম এইড পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূর।