রিসেট

ময়মনসিংহে আয়কর দিবসে র‌্যালি

প্রকাশিত: ১ ডিসেম্বর (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে:
জাতীয় আয়কর দিবস উপলক্ষে ময়মনসিংহ কর অঞ্চলের উদ্যোগে নগরীতে গতকাল সকালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার ফজলুল রহমান। সার্কিট মাঠ সংলগ্ন পার্ক থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক কর অফিসের গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সহকারী কর কমিশনার মেহেদী হাসান, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন কর অফিসের কর্মকর্তা, ট্যাক্সেস বারের নেতৃবৃন্দসহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।