রিসেট

একসঙ্গে ইরফান-নাদিয়া

প্রকাশিত: ২৭ নভেম্বর (বুধবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
এবার নতুন একটি নাটকে একসঙ্গে কাজ করলেন ইরফান সাজ্জাদ ও সালহা খানম নাদিয়া। নাটকের নাম ‘তুমি কি একদিন আসতে পারো’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন  দিপু হাজরা। এটি ৩০শে নভেম্বর আরটিভিতে রাত ৮ টায় প্রচার হবে। ইরফান সাজ্জাদ বলেন, বেশ ভিন্ন গল্পের একটি নাটক। নাদিয়া বলেন, আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবেন।