নেত্রকোনায় সাংবাদিক সম্মেলন
প্রকাশিত: ১৬ নভেম্বর (শনিবার), ২০১৯ Archive 2018Source: নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির উদ্যোগে স্থলবন্দরটি চালু ও এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল জেলা প্রেস ক্লাব রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন সাইফ, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সহসভাপতি দেব শংকর রায় দেবু, উপদেষ্টা মশিউর রহমান, মো. শহীদুল্লাহ শহীদ প্রমুখ।