রিসেট

হৈমন্তীর দশ

প্রকাশিত: ১৫ নভেম্বর (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশের নতুন দশটি গান তৈরি আছে এখন। সামনেই এগুলো প্রকাশ হবে বলে জানিয়েছেন এ শিল্পী। গানগুলো লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা, শরীফ আলদীন, অভি আকাশ। এগুলোর সুর সংগীত করেছেন পল্লব স্যানাল, নাজির মাহমুদ, অভি আকাশ। এছাড়াও এরইমধ্যে জামাল হোসেনের কথা ও মুহিনের সুর সংগীতে হৈমন্তী ‘একলা পাখি’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন।