রিসেট

মির্জাগঞ্জে প্রতিবন্ধী কলি নিখোঁজ

প্রকাশিত: ৫ নভেম্বর (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
 পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে কলি আক্তার ( ২২) নামে এক প্রতিবন্ধী যুবতী। জন্ম থেকেই বাক ও মানসিক প্রতিবন্ধী সে। উপজেলার দক্ষিণ কলাগাছিয়া গ্রামের দরিদ্র কৃষক মো. কুদ্দুস আকনের মেয়ে। মেয়েকে একটু স্বাভাবিক করে গড়ে তোলার আশায় গত মঙ্গলবার আমড়াগাছিয়া একতা বহুমুখী প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। ভর্তি করা হলেও বাড়ি ফেরা হয়নি কলির। এ ব্যাপারে গত শুক্রবার সন্ধ্যায় মির্জাগঞ্জ থানায় একটি (নিখোঁজ) ডায়েরি করা হয়েছে। যদি কেউ কলির সন্ধান পান তাহলে মির্জাগঞ্জ থান ০১৭১৩৩৭৪৩২৪ অথবা ০১৭১৬২৫২৬২০ নম্বরে যোগাযোগ করুন ।