রিসেট

২ দিনব্যাপী আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন

প্রকাশিত: ২৭ অক্টোবর (রবিবার), ২০১৯ Archive 2018Source: শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ব্যাংক এশিয়ার সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন। শুক্রবার রাতে শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। গতকাল সকালে ব্যাংক এশিয়ার ১৫টি জেলা শাখার ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. জিয়াউল হাসান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের হেড অফ চ্যানেল ব্যাংকিং সরকার আক্তার হামিদ, হেড অব ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট মো. জাকির হোসেন ভূঁইয়া, চিফ টেকনিক্যাল অফিসার সাইফুল ইসলাম, ডেপুটি হেড ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট মো. শিহাবুল আলম, সিলেট ও চট্টগ্রাম ডিভিশনের রিজওনাল হেড সঞ্জয় কুমার রায়।