আসছে ‘ডনগিরি’
প্রকাশিত: ১৪ অক্টোবর (সোমবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
প্রথমে নায়ক হিসেবে চলচ্চিত্রে কাজ করলেও পরে খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রশংসা পান অমিত হাসান। তার অভিনীত নতুন ছবি ‘ডনগিরি’ আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তিনি বলেন, সবশেষ এপ্রিলে আমার ‘বয়ফ্রেন্ড’ ছবিটি মুক্তি পায়। আর আগামী ১৮ই অক্টোবর পাবে ‘ডনগিরি’। এতে নেগেটিভ চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। ছবিটিতে আনিসুর রহমান মিলন, বাপ্পি, এমিয়া এমি, আলীরাজসহ আরো অনেকে অভিনয় করেছেন।