আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা
প্রকাশিত: ১১ অক্টোবর (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: কুষ্টিয়া প্রতিনিধি
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে যান তারা। রায়ডাঙ্গা গোরস্থানে ফাহাদের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় বিএনপি নেতারা অবিলম্বে আবরার হত্যার আসামিদের দৃষ্টাস্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীউল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু সহ কয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।