নাদিয়ার ‘সফল প্রেমিক’
প্রকাশিত: ১০ অক্টোবর (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
লাক্সতারকা নাদিয়া আফরিন মিম নতুন একটি নাটকে কাজ করলেন। নাম ‘সফল প্রেমিক’। অভিনেত্রী বলেন, এ নাটকে আমার চরিত্রের নাম মল্লিকা। সজল ভাই আমার বিপরীতে এতে অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, প্রেমের ভাগ্য খারাপ হলেও একসময় সফলতা পান তিনি। আশরাফুজ্জামান বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন মনজুরুল হক মনজু। কোনো বেসরকারি টিভি চ্যানেলে অচিরেই নাটকটি প্রচার হবে।