রিসেট

লক্ষ্মীপুরে ১৯ জেলে আটক

প্রকাশিত: ১০ অক্টোবর (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: লক্ষ্মীপুর প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৯ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও দু’টি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নদীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪ জন জেলেকে এক মাস করে বিনাশ্রম ও ৫ জনকে অর্থদণ্ড করা হয়।
রামগতি ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস ও ইমতিয়াজ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য ও স্থানীয় পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী।