রিসেট

নভেম্বরে নীপা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা ব্যস্ত সময় পার করছেন নৃত্যাঞ্চলের কার্যক্রম নিয়ে। এরইমধ্যে তিনি নতুন কিছু কাজের পরিকল্পনা নিয়েছেন বলে জানান। নভেম্বরে তার নৃত্যাঞ্চল মঞ্চে আসবে। নীপা বলেন, আমাদের শিশুরা মঞ্চে বড়দের গান কিংবা অন্য বিষয়গুলো নিয়ে পারফরমেন্স করে। আমি শিশুদেরকে বড়দের গান থেকে বের করে নিয়ে আসতে চাই। কিন্তু কীভাবে সেই পরিকল্পনা এখন বলবো না।
নভেম্বরে মঞ্চে নৃত্যাঞ্চলের শিশুরা সেটি দেখাবে।