নিজেকে আবেদনময়ী মনে করেন না দিশা
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর (শনিবার), ২০১৯ Archive 2018Source: বিনোদন ডেস্ক
বলিউড দুনিয়ার আলোচিত মুখ দিশা পাটানি। হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেই চলে এসেছেন আলোচনায়। তাকে এখন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে ধরা হয়। সেকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো ছবি প্রকাশ পেলে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। তবে বলিউড ইন্ডাস্ট্রি কিংবা ভক্তরা দিশাকে আবেদনময়ী মনে করলেও তিনি নিজেকে তা মনে করেন না। ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই বলিউড সুন্দরী। দিশা বলেন, আমি আমাকে কখনোই আবেদনময়ী মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয়। কিন্তু আমি একটু ভিন্নভাবে ছবি তুলি বলে অনুরাগীরা আমাকে আবেদনময়ী মনে করে। খুব সাধারন একটি মেয়ে আমি। দিশা পাটানি অভিনীত ‘মালাঙ’ ছবি রয়েছে মুক্তির তালিকায়। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০২০ সালে।