রিসেট

সাংবাদিক মাকুলের পিতা আর নেই

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর (সোমবার), ২০১৯ Archive 2018Source: ফুলতলা (খুলনা) প্রতিনিধি
দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দিনের পিতা বিশিষ্ট সমাজসেবক গাজী হাবিবুর রহমান (৯০) সকাল ৮টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ... রাজিউন)। গতকাল সকালে গাজীপাড়ার তার নিজস্ব বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রোববার বিকেলে গিলাতলা গাজীপাড়া মসজিদে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।