রিসেট

আপত্তিকর ভিডিও নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মেহজাবিনের

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে ভক্তদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গতকাল থেকে অনলাইনে ভাইরাল হয় ৩৪ সেকেন্ডের একটি সেক্স ভিডিও। যেটা অভিনেত্রী মেহজাবিনের নামে ছড়ানো হয়েছে। মূলত ভিডিওটি কোনো একটি পর্নো সাইটের। কিন্তু ভুয়া এই ভিডিও নিয়ে বিব্রত মেহজাবিন ও তার পরিবার। আর সেই ভিডিও নিয়েই মুখ খুলেছেন এ অভিনেত্রী। গতকাল রাত সাড়ে ১০টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। মেহজাবিন লিখেন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোক বিভ্রান্তির সৃষ্টি করছে। আমার সকল ভক্ত এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ, মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না। আমি ইতোমধ্যে ঢাকা  মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। যারা এসব বিভ্রান্তিকর তথ্য বা ভিডিও ছড়াচ্ছে বা ছড়াতে সাহায্য করছেন, তাদের বিরুদ্ধে তারা (পুলিশ) যথাযথ ব্যবস্থা নেবে।