রিসেট

হেনস্থার শিকার হয়েছিল সানি দেওলের ছেলে!

প্রকাশিত: ২ সেপ্টেম্বর (সোমবার), ২০১৯ Archive 2018Source: বিনোদন ডেস্ক
সানি দেওল। বলিউডের এ অভিনেতা পরিচালক হিসেবে ডেবিউ করছেন। সেই ছবিতে তার ছেলে করণ অভিনেতা হিসেবে প্রথমবার অভিনয় করবেন। বাবা ও ছেলে দু’জনেই ছবির প্রচারে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট দিয়েছেন করণ দেওল। লিখেছেন, স্কুলে তাকে কীভাবে হেনস্থা করা হত। করণের কথায়, তখন ক্লাস ওয়ানে পড়ি। দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। হঠাৎ দেখি, বয়সে বড় কয়েকজন ছেলে আমাকে ঘিরে ফেলল। সকলের সামনে তাদের মধ্যে একজন আমাকে মাটিতে আছড়ে ফেলে দিল। তার পরে জিজ্ঞেস করল, তুই তো পাল্টা মারতেও পারিস না। তুই কি আদৌ সানি দেওলের ছেলে? স্কুলে এভাবেই  হেনস্থা করা হয়েছে করণকে। অনেক ক্ষেত্রে শিক্ষকেরাও সুযোগ নিয়েছেন। তবে সব সময় করণ পাশে তার মাকে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।