রিসেট

আবার আইটেম গানে

প্রকাশিত: ৩০ আগস্ট (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: বিনোদন ডেস্ক
ফের খোলামেলারূপে পর্দায় হাজির হচ্ছেন বলিউডের চলতি সময়ের আলোচিত আইটেম কন্যা নোরা ফাতেহি। ‘দিলবার’ গানটির রিমেকে দুর্দান্ত বেলি ডান্স করে ঝড় তুলেছিলেন তিনি। এরপর আরো বেশ কিছু কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন নোরা। নতুন খবর হলো এবার ফের আইটেম গানে দেখা যাবে তাকে। সম্প্রতি মিলাপ জাভেরি পরিচালিত ‘মারজাভান’ ছবির একটি আইটেম গানের শুটিং শেষ করেছেন তিনি। আর ‘মাসকালি’ শীর্ষক এই গানে ব্যাপক খোলামেলা রূপে পারফর্ম করেছেন নোরা। বেশ কিছু ছোট ছোট পোশাকে এখানে দেখা যাবে তাকে। এদিকে এ গানেও নিজের বেলি ডান্স এর পারফরম্যান্সও করেছেন তিনি। এ গানটির শুটিং হয়েছে বেশ গোপনে। বড় আয়োজনের সেট করে কিছু মানুষের উপস্থিতিতে এর শুটিং শেষ হয়েছে। একের পর এক হিট আইটেম গান দেয়া নোরা বলেন, এর আগে অনেক গানই করেছি। তবে এ গানটি একেবারেই আলাদা আমার কাছে। ‘মাসকালি’ আমার অন্যতম একটি কাজ হতে চলেছে। অনেক উপভোগ করে এর শুটিং করেছি। আয়োজনটা খুব ভালো ছিল। এখানে বরাবরের মতো সুপারহট নোরাকেই আবিষ্কার করতে পারবেন দর্শকরা। আমি শতভাগ চ্যালেঞ্জ করে বলতে পারি, এ গানটি ভালো লাগবেই। পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ সবার সাপোর্ট সঠিকভাবে না পেলে এত ভালো একটি কাজ হওয়া সম্ভব ছিল না। তাই অপেক্ষায় থাকুন। আমার নতুন এ চমকের জন্য। আর মাত্র কিছুদিন।