তৌসিফের ‘রাত জাগা মেয়ে’
প্রকাশিত: ২০ আগস্ট (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
প্রকাশ হলো জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফের নতুন গান ‘রাত জাগা মেয়ে’। জি-সিরিজের ব্যানারে লিরিক্যাল ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ হয়েছে এটি। রোমান্টিক এ গানটি লিখেছেন তারেক বিন ফিরোজ। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম আশিক। গানটি প্রসঙ্গে তৌসিফ বলেন, এটা রোমান্টিক গান। ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে প্রেমিকের মনের কিছু কথা রয়েছে এখানে। আমার গান যারা পছন্দ করেন, আশা করছি তাদের ভালো লাগবে।