কর্ণিয়ার নতুন পরিকল্পনা
প্রকাশিত: ২০ আগস্ট (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
গান প্রকাশ নিয়ে নতুন পরিকল্পনা করেছেন ‘পাওয়ার ভয়েস’ খ্যাত শিল্পী কর্ণিয়া। এরইমধ্যে নিজের নামে একটি চ্যানেল করেছেন। এ চ্যানেলে নিজের স্টেজ শো ও গাওয়া গান প্রকাশ করছেন তিনি। এখন থেকে বিভিন্ন কোম্পানির বাইরেও নিজের চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন এ শিল্পী। আর তারই প্রস্তুতি নিচ্ছেন এখন। এরইমধ্যে গান তৈরির প্রক্রিয়া চলছে চ্যানেলের জন্য। আগামী কিছুদিনের মধ্যেই নিজের নতুন গান এখানে প্রকাশ করবেন বলে জানালেন। কর্ণিয়া বলেন, বিভিন্ন কোম্পানি থেকেতো গান করবোই। এর পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সেই অনুযায়ী কাজ করছি এখন। এরইমধ্যে গান তৈরির কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারবো। যে গানগুলো করছি আমার স্টাইলেই করছি। কথা, সুর ও সংগীতে সেই ছাপ মিলবে। আমার বিশ্বাস এগুলো ভালো লাগবে শ্রোতাদের।