রিসেট

মিরাজের ‘একলা মানুষ’

প্রকাশিত: ৬ আগস্ট (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
‘তুই ভালো না’ গানটি দিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন সংগীতশিল্পী মিরাজ তুষার। পরবর্তীতে এই শিল্পীর কণ্ঠে আরো কয়েকটি গান শ্রোতারা লুফে নেন। তারই ধারাবাহিকতায় শেকড় মিডিয়া থেকে আজ প্রকাশ হবে এই শিল্পীর ‘একলা মানুষ’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শামিম আহসান।