রিসেট

এই ঈদেও ড. মাহফুজুর রহমানের গান

প্রকাশিত: ৩ আগস্ট (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
আগের ঈদগুলোর ধারাবাহিকতায় আসছে কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম ‘একই তো আকাশ দেখি’। এটি ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। জনপ্রিয় গীতিকবিদের লেখা গানগুলোতে সুর ও সংগীতায়োজনেও থাকবে চমক। থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান। এ অনুষ্ঠানে গান থাকবে মোট ১০টি। এরই মধ্যে অনুষ্ঠানটির ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে। চীনের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রায়ণ করা হয়েছে। ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। এরপর তার গান বেশ ভাইরাল হয়ে যায়। এরপর থেকে প্রতি ঈদেই একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।