পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত
প্রকাশিত: ১ আগস্ট (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মিনহাজুল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মিনহাজুল পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের ভ্যানচালক আবদুর রশীদের ছেলে। জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার পরে আবদুর রশীদ তার ভ্যানটির ব্যাটারি রিচার্জ করতে বাড়ির বারান্দায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। পরে কোনো এক সময় সবার অজান্তে শিশু মিনহাজুল সেই ভ্যানের কাছে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।