স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সেপো মেকারের আয়োজনে এটি হবে ১২তম আসর।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশী-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়া মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে।
নতুন পণ্যের পাশাপাশি মেলায় বরাবরের মতো থাকবে বিশেষ ছাড় ও উপহার। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন তো রয়েছেই’ বলেন মুহম্মদ খান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।
এই আয়োজনের সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ (https://www.facebook.com/STExpo) এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকমে (https://www.techshohor.com) পাওয়া যাবে।
এ ছাড়াও, প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মেলার ইভেন্ট পেইজে (https://www.facebook.com/events/381947959080960/)।
