রিসেট

ছেলের হাতে প্রহৃত ষাটোর্ধ্ব বৃদ্ধ মা

প্রকাশিত: ২৪ জুন (সোমবার), ২০১৯ Archive 2018Source: ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
 উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়া গ্রামে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন জাহানারা খাতুন নামের ৬০ বছরের এক বৃদ্ধা। অভিযোগ তার নিজের দুই ছেলে আলমগীর (৪৫) ও আনছারের (৪০) বিরুদ্ধে। জাহানারা ইউনিয়নের চক্রপাড়া গ্রামের সাবেক আফসার আলী চেয়ারম্যানের স্ত্রী।
পুলিশি অভিযোগের সূত্রে জানা যায়, গতকাল সকালে পারিবারিক ঝামেলার কারণে অভিযুক্ত দুই জন তার আরেক ভাই আনিছুর ও তার স্ত্রীকে মারধর করতে থাকলে তাদের মা মারধর থামানোর জন্য যায়। অভিযুক্ত দুই জন তার মাকেও বেধড়ক মারধর করেন। স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। জাহানারা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা শেষে থানায় এসে লিখিত অভিযোগ দেন। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার (এসআই) আশরাফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তার হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।