রিসেট

পাহাড়ি ঢলে ভেসে এলো চিত্রা হরিণ

প্রকাশিত: ২৮ মে (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গত সোমবার দুপুরের দিকে পাহাড়ি ঢলে ভেসে আসে চিত্রা হরিণটি। চিত্রা হরিণটি একনজরে দেখতে উৎসুক জনতা ভিড় করছে মাতারবাড়ীতে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলামকে মুটোফোনে এ বিষয়ে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলামের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা মাতারবাড়ী থেকে চিত্রা হরিণটি উদ্ধারকারীদের নিকট থেকে নিয়ে চকরিয়াসথ ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।