রিসেট

যান্ত্রিক ত্রুটিতে স্পাইসিজেট বিমানের জরুরি অবতরণ, অতঃপর...

প্রকাশিত: ১১ মে (শনিবার), ২০১৯ Archive 2018Source: মানবজমিন ডেস্ক
ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে স্পাইসি জেট বিমানের একটি ফ্লাইট। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত দেড়টায় যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি অবতরণ করার পর থেকে কমপক্ষে ১৫০ জন যাত্রী সেখানে আটকা পড়েছেন। বিমানটি ব্যাঙ্গালোর থেকে দিল্লি যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা জরুরি অবতরণ করে নাগপুর বিমানবন্দরে। একই দিন ব্যাঙ্গালোর থেকে পাটনা রুটে স্পাইসি জেটের আরেকটি ফ্লাইট ৬ ঘন্টারও বেশি বিলম্বে উড্ডয়ন করে। এর পরে ব্যাঙ্গালোর-দিল্লি রুটের বিমানে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।