রিসেট

ঢাকায় আসছেন রিচি

প্রকাশিত: ১০ মে (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
জনপ্রিয় নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান বর্তমানে আমেরিকাতেই থাকেন। সেখানে স্বামী এবং দুই সন্তান রায়ান ও ইলমাকে নিয়েই তার দারুণ সুখের সময় কাটছে। তবে বিদেশে থাকলেও দেশে আসার জন্য প্রায়ই মনটা ব্যাকুল হয়ে ওঠে তার। আর তাই নয় মাস পর আবারো রিচি দেশে আসছেন আগামী ১৩ই জুন। ইচ্ছে ছিল রোজার ঈদেই দেশে আসার। কারণ তার ভক্ত দর্শকদেরও প্রবল ইচ্ছে তাকে ঈদ নাটকে দেখার। দর্শককে হতাশ করেননি তিনি। তাই রোজার ঈদের আগে আসতে না পারলেও কোরবানির ঈদের আগে তিনি দেশে আসবেন। মুঠোফোনে আমেরিকা থেকে রিচি বলেন, এরইমধ্যে আমার বেশ কয়েকজন নাট্যনির্মাতার সঙ্গে কথা হয়েছে। দেশে ফিরেই তাদের নাটকে অভিনয় করবো।