ভারতের বিদেশ সচিবের ঢাকা সফর স্থগিত
প্রকাশিত: ৩ মে (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: কূটনৈতিক রিপোর্টার
ভারতের বিদেশ সচিব বিজয় কেশব গোখলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। সফর স্থগিতের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত রাতে মানবজমিনকে বলেন, আগামী ৬ই মে বিদেশ সচিবের ঢাকা সফরের সূচি নির্ধারিত হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে যাওয়ায় তা স্থগিত করা হয়েছে। সরকার প্রধান দেশে ফেরার পর দিল্লির বিদেশ সচিবের সফরের নতুন তারিখ হবে। উল্লেখ্য, বিদেশ সচিব গোখলে জরুরি ঢাকায় আসতে চান বলে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছিল দিল্লি। তিনি প্রধানমন্ত্রীর অ্যাপয়েনমেন্টও চেয়েছিলেন। সে মতে তার অ্যাপয়েনমেন্ট এবং সফরসূচি ঠিক হয়েছিল।