রিসেট

উল্লাপাড়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রকাশিত: ২৯ এপ্রিল (সোমবার), ২০১৯ Archive 2018Source: উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গতকাল ভ্রাম্যমাণ আদালত সিরাজুল ইসলাম নামের এক বখাটে যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই রায় প্রদান করেন। সিরাজুল উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামের আসমত আলীর ছেলে। সে বিবাহিত ও একজন তাঁত শ্রমিক।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, সিরাজুল ইসলাম পৌর শহরের শ্যামলীপাড়ায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত সিরাজুল ইসলামকে এই সাজা প্রদান করেন।