ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশিত: ২৯ এপ্রিল (সোমবার), ২০১৯ Archive 2018Source: ভোলা প্রতিনিধি
ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ পালিত হয়েছে। গতকাল সকালে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। ভোলার জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান, জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার মোক্তার হোসেন পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো.সামছুদ্দিন প্রমুখ।