রিসেট

নার্স অপর্ণার প্রেমে খুনি সজল

প্রকাশিত: ২০ এপ্রিল (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
আব্দুন নূর সজল ও অপর্ণা ঘোষ সম্প্রতি শুটিং শেষ করলেন ‘জেমস’ নামের একটি নাটকের। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সজল, যিনি একজন পেশাদার খুনি। আর অপর্ণার চরিত্র একজন নার্সের। নাটকের গল্পে বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায় একসময় খুনি সজল প্রেমে পড়ে যান নার্স অপর্ণার। এরপর নতুন দিকে মোড় নেয় কাহিনী। নাটকটি রচনা করেছেন হুমায়রা আক্তার, শুভ রায়হান ও তৌহিদ বাপ্পী এবং  চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভ রায়হান।