রিসেট

আলোচনায় আসার জন্য...

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী সোহা আলী খানের ব্যস্ততা গত কয়েক বছরে ধরেই ক্রমশ কমেছে। বলতে গেলে  তার ক্যারিয়ারও পড়তি সময়ের দিকে । তবে এ অবস্থার মধ্যেই সম্প্রতি নতুন একটি কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসলেন তিনি। তাও আবার নগ্ন হয়ে। হ্যাঁ, সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই ছবিতে অনেকটাই নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। আর এ ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সোহা। পোস্ট করতেই ছবিটি ভাইরাল হয়ে যায়। আর ছবিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ছবির ক্যাপশনে সোহা লিখেছেন, কেমন লাগছে আমাকে? তার এমন পোস্টের বিপরীতে প্রায় সবই সমালোচনামূলক কমেন্ট পড়েছে। অনেকেই বলেছেন, এই সময়ে এসে এমন নগ্ন দেহ না দেখালেও পারতেন সোহা। আবার অনেকে বলেছেন, অনেকদিন ধরেই আলোচনায় নেই, তাই নগ্ন হয়ে আলোচনায় আসার জন্য একটি পথ বের করেছেন সোহা। আবার অনেকে বলছেন, অযথাই এমন ছবি পোস্ট করার কোনো মানে নেই। তবে এসব কমেন্টের বিপরীতে সোহা কোনো জবাব দেননি এখনো।